সংবাদ শিরোনাম ::
এস এস সি পরিক্ষার ফল পেয়ে মিষ্টি খাওয়ালো বন্ধু মহল ব্লাড ডোনার নোয়াখালী
রাশেদুল ইসলাম-নোয়াখালী:
- আপডেট সময় : ১০:৪০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩ ২৩৪ বার পঠিত

“সাফল্য ঘটে না, তাকে ঘটাতে হয়” এ প্রতিপাদ্য ধারন করে, ২৮ই জুলাই শুক্রবার প্রকাশিত এসএসসি ব্যাচ ২০২৩ এর প্রাপ্ত রেজাল্ট এর আনন্দ ভাগ করে নিতে দরিদ্র ও পথ শিশুদের সাথে বন্ধু মহল ব্লাড ডোনার, নোয়াখালী সংগঠনের পক্ষ থেকে মিষ্টি খাওয়ানো হয়েছে।
এ মহৎ-উদ্যোগ এ দরিদ্র ও পথশিশুদের মাঝে উক্ত সংগঠন এর সদস্য ও মডারেটর রাহমা বিতরন করেন শতাধিক মিষ্টি৷
উক্ত সংগঠন পরিচালক ও সহ পরিচালক জানায়, এভাবে মানবিক চিন্তা চেতনাকে বজায় রেখে শিশুদের জন্য আমাদের বছর ব্যাপী ” ফুটুক হাসি তাদের মুখে ” কাযর্ক্রম টি সকল সদস্যগন চলমান রাখবো। আমরা মানবিক কাজের স্বপ্ন দেখবো, স্বপ্ন দেখাবো।


















