এপিবিএন বগুড়ার পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২
- আপডেট সময় : ০৭:১৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ৪৭০ বার পঠিত

আর্মড পুলিশ ব্যটালিয়নের পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে ১৪০ (এক’শ চল্লিশ) পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর (হিন্দুপাড়া) এলাকার মোঃ শিমুলের স্ত্রী মোছাঃ রুমা খাতুন (৩৫) এবং একই উপজেলার খাদাইল পূর্বপাড়া এলাকার মোঃ আফাজ উদ্দিন মন্ডলের ছেলে মোঃ আজিজুল হক ওরফে বুদা (৪৬)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর (হিন্দুপাড়া) এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৯০ (নব্বই) পিস টাপেন্টাডলসহ মোছাঃ রুমা খাতুন (৩৫) কে গ্রেফতার করা হয়।
এরপর একই দিনে বেলা সাড়ে ১২টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চারমাথা মোড় বগুড়া বাসস্ট্যান্ড এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৫০ (পঞ্চাশ) পিস টাপেন্টাডলসহ মোঃ আজিজুল হক ওরফে বুদা (৪৬) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি মোছাঃ রুমা খাতুনের বিরুদ্ধে নওগাঁর বদলগাছী থানায় এবং মোঃ আজিজুল হক ওরফে বুদার নমে জয়পুরহাটের আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



















