সংবাদ শিরোনাম ::
একনেকে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন, গোয়ালন্দে বিএনপির শুকরিয়া মোনাজাত
গোয়ালন্দ প্রতিনিধি :
- আপডেট সময় : ১২:০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ১২৫ বার পঠিত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন হওয়ায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় শুকরিয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার আসর নামাজের পর গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদে উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে পদ্মা ব্যারেজ প্রকল্পের সফল বাস্তবায়ন এবং দেশের সার্বিক উন্নয়ন কামনা করা হয়।
মোনাজাতে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুসাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, নৌ যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্রকল্প দেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও তারা আশা প্রকাশ করেন



















