ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ঋণ ও পারিবারিক অশান্তি থেকে মুক্তি পেতে যুবকের আত্মহত্যা

মোঃওয়াজ কুরনী-দিনাজপুর :
  • আপডেট সময় : ০৪:৪৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ ২২১ বার পঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে ফিরোজ কবির (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নিজ ঘরে রশিতে ফাঁস দিয়ে আত্মহনন করেন তিনি।

নিহত ফিরোজ পৌর এলাকার দক্ষিণ কাদিমনগর গ্রামের হাফিজুর রহমানের ছেলে। সে পেশায় ফল ব্যবসায়ী ছিলেন।

পরিবার জানায়, দীর্ঘদিন থেকে ঋণগ্রস্থ ছিলেন ফিরোজ। সেই স্ত্রীর সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্যতা চলছিল। এসব কারণে বৃহস্পতিবার সকালে নিজ ঘরে গলায় ফাঁস দেয় সে। জমি থেকে গরুর ঘাস কেটে নিয়ে এসে তার মা নিজ ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে এবং অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ফিরোজকে মৃত ঘোষনা করে।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফারহান বলেন, সকাল ১০ টায় আমাদের হাসপাতালে ভিকটিমকে নিয়ে আসা হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। নিহতের গলায় ফাঁস দেওয়ার চিহ্ন রয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, পরিবার ও স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) করা হয়েছে।

ঋণ ও পারিবারিক অশান্তি থেকে মুক্তি পেতে যুবকের আত্মহত্যা

আপডেট সময় : ০৪:৪৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩