সংবাদ শিরোনাম ::
উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ হলরুমে বাল্যবিয়ে রোধে শপথ বাক্য পাঠ
রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
- আপডেট সময় : ১০:৪১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪ ১৪১ বার পঠিত

“আগে শিক্ষা পরে বিয়ে” এই স্লোগানকে সামনে রেখে বাল্য বিয়ে রোধে, কুড়িগ্রামের নাগেশ্বরীতে শপথ বাক্য পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ হলরুমে, বাল্যবিয়ে রোধে সকল শিক্ষার্থী সহ উপস্থিত সকলকে শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব সিব্বির আহমেদ ।
মহিলা বিষয়ক অধিদপ্তর নাগেশ্বরী কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন,কৃষি কর্মকর্তা জনাব শাহরিয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব জেবুন্নেছা, সমাজসেবা কর্মকর্তা জনাব জামাল হোসেন, আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সহিদুল ইসলাম, উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক (ভার:) জনাব ওমর ফারুক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম।



















