ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ঈশ্বরগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় দুই পথচারী নিহত

মিজানুর রহমান মানিক -ময়মনসিংহ ব্যুরো:
  • আপডেট সময় : ০৯:০১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ ৩৫৬ বার পঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বালুবোঝাই ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। ঘটনার পর ট্রাকের চালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বড়হিত ইউনিয়নের পস্তাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সাত্তার (৬২)। অপর নিহত হলেন ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামের মৃত দুলাল গৌড়ের স্ত্রী ধনতি গৌড় (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জগামী একটি বালুবাহী ট্রাক ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন আসা মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী আব্দুস সাত্তার ও ধনতি গৌড়কে চাপা দেয়। এসময় দুজনেই গুরুতর আহত হয়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আহত ধনতি গৌড়কে মৃত ঘোষণা করে। অপরদিকে স্কুলশিক্ষক আব্দুস সাত্তারকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই স্কুলশিক্ষককেও মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ট্রাক ও চালককে আমাদের হেফাজতে রাখা হয়েছে। লাশ দুটির সুরতহাল সম্পন্ন, স্বজনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঈশ্বরগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় দুই পথচারী নিহত

আপডেট সময় : ০৯:০১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩