ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ঈদের আগে হিলিতে স্বল্পমূল্য টিসিবি পণ্য পেয়ে খুশি নিম্মআয়ের মানুষেরা

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৫:২৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪ ২৮৩ বার পঠিত

সীমান্তবর্তী দিনাজপুরের হাকিমপুর হিলি পৌরসভায় স্বল্পমূল্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কোরবানি ঈদের আগে স্বল্পমূল্য এই সব টিসিবির পণ্য পেয়ে খুশি নিম্নআয়ের মানুষেরা। তবে পণ্যের পরিধি বাড়ানোর দাবি সাধারণ মানুষের।

রোববার (৯ জুন) হাকিমপুর ডিগ্রি কলেজ মাঠে হাকিমপুর হিলি পৌর সভার ১, ২, ৬ নং ওয়ার্ডের টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন করেন তদারকি অফিসার হাকিমপুর উপজেলা একাডেমিক সুপার ভাইজার (শিক্ষা) সাখাওয়াত হোসেন। এসময় টিসিবি পণ্য বিক্রয় কেন্দ্রর ডিলার আলমগীর হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা মোতাবেক উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১০ হাজার ৫ শ ৭১ জন স্বল্প আয়ের মানুষের (ফ্যামিলি কার্ডধারী) মাঝে জুন মাসের ২ কেজি মসুর ডাল, ২ লিটার সোয়াবিন তেল, ৫ কেজি চালসহ একটি প্যাকেজ ৪৭০ টাকায় বিক্রি করা হচ্ছে। আগামী তিন দিন পর্যায়ক্রমে পৌরসভাসহ তিনটি ইউনিয়নে ১২ টি পয়েন্টে এসব টিসিবি পণ্য বিতরণ করা হবে। নির্ধারিত পয়েন্ট থেকে ফ্যামিলি কার্ডধারীরা টিসিবি পণ্য সংগ্রহ করতে পারবেন বলে জানান তিনি।

ঈদের আগে হিলিতে স্বল্পমূল্য টিসিবি পণ্য পেয়ে খুশি নিম্মআয়ের মানুষেরা

আপডেট সময় : ০৫:২৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪