ঈদুল ফিতরে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দিলেন এমপি
- আপডেট সময় : ০৭:০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬ ৫২ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে ফরিদপুর জেলার মধুখালী উপজেলা নারায়নপুর গ্রামে আইনউদ্দিন ফাউন্ডেশন ও পাঠাগারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে, ঐতিহ্যবাহী ক্রীড়া ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা।
রবিবার (২২ মার্চ) সকাল ১০ টা থেকে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ খেলাকে ঘিরে এলাকার নারী-পুরুষ, কিশোর-কিশোরী ও শিশুদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।প্রতিযোগিতায় ছিল নানা ধরনের মজার ও আকর্ষণীয় খেলা। এর মধ্যে চোখ বেঁধে হাড়ি ভাঙা, মোরগ লড়াই, তৈলাক্ত কলাগাছে ওঠা, দড়িটানা, হাঁস ধরা, মেয়েদের চেয়ার খেলা এবং শিশুদের ৫০ মিটার দৌড় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল ইসলামি সংগীত, কবিতা আবৃত্তি, কুরআন তেলোয়াত দর্শকদের সবচেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু। খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে আশপাশের গ্রাম থেকেও অনেক মানুষ নারী-পুরুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।অনুষ্ঠানে মধুখালী পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর ১ আসনে সংসদ সদস্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলীমুজ্জামান, পৌর যুব জামায়াতে ইসলামীর সভাপতি জাহিদ বিন সিরাজ, এসময় প্রধান অতিথি ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা বলেন, এমন আনন্দঘন আয়োজন প্রতি বছর নিয়মিতভাবে অনুষ্ঠিত হলে নতুন প্রজন্ম গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে আরও বেশি পরিচিত হওয়ার সুযোগ পাবে। তাই প্রতিবছর যেন এ ধরনের খেলাধুলা অব্যাহত থাকে এমনটা প্রত্যাশা করেন এসময় প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।



















