ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ঈদকে সামনে রেখে পাংশা বাসীর দুর্ভোগ লাঘবে বাজার তদারকিতে ইউএনও-ওসি

মো. শামীম হোসেন-রাজবাড়ী:
  • আপডেট সময় : ০৯:৩৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩ ১৯৭ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় ঈদকে সামনে রেখে শহর যানযট মুক্ত ও পবিত্র মাহে রমযান মাসে উপজেলাবাসীর দুর্ভোগ লাঘবে বাজার তদারকিতে নেমেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।

এ সময় সাথে ছিলেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান।
বুধবার (৫ এপ্রিল) দুপুরে বাজার তদারকিতে নামেন দিনি। প্রায় ৩ ঘন্টা পাংশা বাজারের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

এ সময় পাংশা শহরের প্রাণ কেন্দ্র দত্ত মার্কেটের সামনে সড়ক অবৈধ ভাবে সড়ক দখল করে থাকা ফুটপাত ও ভ্রাম্যমান ব্যবসায়ীদের উচ্ছেদ করে সড়ক দখল মুক্ত করেন। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাচাই, মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করা, জাটকা বিক্রয় রোধসহ বিভিন্ন বিষয়ে ব্যবসায়ীদের পরামর্শ দেন।

এছাড়াও তরমুজ ব্যবসায়ীদের কেজিতে তরমুজ বিক্রয় বন্ধের নির্দেশনা দেন। একই সাথে পাংশা মুরগী বাজার ও গোষ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন তিনি। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ধারায় তিন জন মুরগী ব্যবসায় ও দুই জন গোষ ব্যবসায়ীকে দুই হাজার টাকা হারে মোট পাঁচ জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এ উচ্ছেদ অভিযানে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান সহ পাংশা মডেল থানা পুলিশের একটি দল সহযোগীতা করেন।

ঈদকে সামনে রেখে পাংশা বাসীর দুর্ভোগ লাঘবে বাজার তদারকিতে ইউএনও-ওসি

আপডেট সময় : ০৯:৩৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩