ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ইউনিয়ন পরিষদে টিসিবির সয়াবিন তেল চুরি;আটক ১

মোঃ লায়ন ইসলাম, খানসামা(দিনাজপুর):
  • আপডেট সময় : ০৪:৫৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১০২ বার পঠিত

দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ হলরুম থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বিক্রির জন্য রাখা ৫১টি ২ লিটার সয়াবিন তেলের বোতল চুরি হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার টংগুয়া দলবাড়ী এলাকার লিমন ইসলাম নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এসময় তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ৩৯টি সয়াবিন তেলের বোতল জব্দ করা হয়।

টিসিবি ডিলার মো:রেজাউল করিম বাদী হয়ে খানসামা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ অনুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ডভিত্তিক বিতরণের পর অবশিষ্ট চাল, ডাল, তেল ও চিনি রাখা হয়েছিল। ২৬ সেপ্টেম্বর বিকেলে দেখা যায় ৫১ বোতল তেল অদৃশ্য। পরে বিষয়টি জানাজানি হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, চুরির ঘটনায় জড়িতরা হলরুমের জানালার গ্রিলের পাল্লা সরিয়ে চুরি করেছে।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “টিসিবির তেল চুরির ঘটনায় আটক এক যুবককে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চুরির ঘটনা তদন্ত চলছে এবং বাকি তেল উদ্ধারের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইউনিয়ন পরিষদে টিসিবির সয়াবিন তেল চুরি;আটক ১

আপডেট সময় : ০৪:৫৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫