ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

আশুলিয়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা পেল ৫ শতাধিক রোগী

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ০৭:২৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৯৫ বার পঠিত

বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ৫ শতাধিক দরিদ্র ও দুস্থ রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৪ পর্যন্ত ৮১ ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে আশুলিয়ার জামগড়া আর্মি ক্যাম্পের আয়োজনে গ্রামীন সামাজিক কনভেনশন হলে এই চিকিৎসা সেবা দেওয়া হয়।

সাভার সেনানিবাস থেকে ৬ বিশেষজ্ঞ চিকিৎসকসহ সর্বমোট ২০ জনের মেডিকেল টিম পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করেন। এসময় চক্ষু, চর্ম, গাইনী ও মেডিসিন বিশেষজ্ঞের পাশাপাশি অন্যান্য সাধারণ রোগের চিকিৎসা এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

এদিকে চিকিৎসা সেবা নিতে আসা গ্রহীতারা বিনামুল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে খুশি।

সেবা নিতে আসা আমার সাহাদাত (৩৫) বলেন, আমি একজন রিক্সা চালক দীর্ঘ দিন যাবত মাজা ব্যাথায় ভুগতেছিলাম, হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে গেলে এই ট্রেস্ট সেই ট্রেস্ট দিয়ে হাতে ধরাই দেয়, রিক্সা চালাইয়া আর কত টাকাই কামাই করি, পরে শুনলাম আজকে এই সেনাবাহিনীর ফ্রী মেডিকেল এর কথা, চলে আসলাম, অনেক সুন্দর ভাবে ডাক্তার দেখলো, প্রেশক্রিপশন করে দিছে আবার বিনা মূল্যে ঔষধও দিলো। সেনাবাহিনীর এই উদ্যোগ আমার মত অসহায় মানুষের জন্য অনেক উপকারী।

মালেকা বেগম( ৪৫) নামে এক নারী পোশাক শ্রমিক বলেন, আমি নাসা গার্মেন্টস চাকরী করতাম গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এখন চাকরী নাই, গার্মেন্টস এ কাজ করার ফলে সারা শরীর খালী চুলকায়, টাকার অভাবে চিকিৎসা করতে পারি নাই পরে শুনলাম আর্মিরা নাকি বিনামূল্যে চিকিৎসা করতেছে তাই আসলাম, তারা চিকিৎসাও দিছে আবার ঔষধও দিছে। আমি এই সেবা পেয়ে অনেক খুশি আমি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাই।

এসময় জামগড়া আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. সজীবুল ইসলাম, বলেন শিল্পাঞ্চল আশুলিয়ায় শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাসী, কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী নির্মূলে নিয়মিত কঠোর অভিযানিক কর্মকান্ডের সময় দেখা যায় অনেক দুস্থ, গরিব, কর্মহীন ও ভাসমান জনগণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই সেনাবাহিনীর পক্ষ থেকে মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

এসময় তিনি আরও বলেন সাভার সেনানিবাস থেকে ৬ বিশেষজ্ঞ চিকিৎসকসহ সর্বমোট ২০ জনের মেডিকেল টিম পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করেন। চক্ষু, চর্ম, গাইনী ও মেডিসিন বিশেষজ্ঞের পাশাপাশি অন্যান্য সাধারণ রোগের চিকিৎসা এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

ট্যাগস :

আশুলিয়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা পেল ৫ শতাধিক রোগী

আপডেট সময় : ০৭:২৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫