ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আশুলিয়ায় পুলিশ পরিচয়ে অপহরণের চেষ্টা, আটক ৩

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ১০:২১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ২৪১ বার পঠিত

সাভারের আশুলিয়ায় পুলিশ পরিচয়ে অপহরণের সময় ৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয় ।

বুধবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- ইউছুফ মন্ডল, শামীম ও আমিনুল। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, গতকাল রাতে অভিযুক্তরা পুলিশ পরিচয়ে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতাল গেটের সামনে থেকে ইমরান ও ইমন নামে দুই ব্যক্তিকে অপহরণ করে প্রাইভেট কারে তোলার চেষ্টা করে। এ সময় হাতেনাতে পুলিশের জালে ধরা পড়ে তারা। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারটি জব্দ করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানা উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, দীর্ঘদিন ধরে এই চক্র সাভার-আশুলিয়ার বিভিন্ন জায়গায় পুলিশ পরিচয়ে অপহরণ করে আসছে। ইতিমধ্যে অভিযুক্তদের আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। সেই সাথে এ চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আশুলিয়ায় পুলিশ পরিচয়ে অপহরণের চেষ্টা, আটক ৩

আপডেট সময় : ১০:২১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩