আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তার-জব্দ তিনটি পিকাপ
- আপডেট সময় : ১১:২৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ১০১ বার পঠিত

সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাড়ীসহ খামারে গরু ডাকাতির প্রস্তুতিকালে দুধ্বর্ষ ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ তিনটি পিকআপ জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৫টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহাম্মেদ (বিপ্লব)।
এর আগে বুধবার (৫ জুন) রাতে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার উইলিয়াম সোয়েটার্সে৷ সামনে থেকে ও পলাশবাড়ী এলাকার হাবিব সিএনজির নিকট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ তোফাজ্জল হোসেন ওরফে তুফান (৩৯), মিন্টু (৩৮), মোঃ ইয়াকুব আলী (৪০), মোঃ রঞ্জু প্রামানিক (৩১), মোঃ মোহর আলী (৫০), আনিস মোল্লা (৩৫), মোঃ জহিরুল ইসলাম (৪০) ও মোঃ ফজলুল ইসলাম (২৭)।
ডিবি পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার বিভিন্ন বাড়ীসহ খামারে গরু ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একটি দুধ্বর্ষ ডাকাত দল। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার উইলিয়াম সোয়েটার্সের সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে তুফান, মিন্টু ও ইয়াকুব নামে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে একটি পিকআপ এবং দেশীয় অস্ত্র চাকু ও চাপাতি উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার হাবিব সিএনজি ফিলিং স্টেশনের নিকট থেকে আরও ৫ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে দুটি পিকআপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহাম্মেদ (বিপ্লব) বলেন, গ্রেপ্তার আসামীরা প্রাথমিকভাবে ডাকাতির সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। পরে তাদের বিরুদ্ধে আশুলিয়া থানার একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানান তিনি।



















