ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আশুলিয়ায় ডাকাতের গুলিতে নিরাপত্তা কর্মী নিহত

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ০৬:৩১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪ ১৯৬ বার পঠিত

সাভারের আশুলিয়া ইউনিয়নের কুটুরিয়ায় মোঃ আমির দেওয়ানের বাড়ি ডাকাতিকালে ডাকাতদের গুলিতে মোঃ আঃ কাদির নামে এক সিকিউরিটি গার্ড নিহত হন।

শনিবার দিনাগত রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে এই ঘটনা ঘটে।নিহত মোঃ আঃ কাদির (৬৪), বি-বাড়ীয়ার নবীনগর রতনপুরের মঙ্গল মিয়ার ছেলে।তিনি পার্শ্ববর্তী নীট ওয়ার লিঃ এর সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায় আশুলিয়া থানাধীন আশুলিয়া ইউনিয়নের কুটুরিয়া এলাকায় মোঃ আমির দেওয়ান এর বাড়ীতে কয়েক জনের একটি ডাকাত দল তার বাড়ির গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে।

স্থানীয় ফারুক দেওয়ান বলেন, মজিবর দেওয়ানের ভাই আমির দেওয়ানের বাড়ির পিছনের গ্রীল কেটে বাড়িতে প্রবেশ করে ডাকাত দলের সদস্যরা। পরে আমির দেওয়ান ও ডাকাতের মধ্যে ধস্তাধস্তি হয়।

এসময় আমির দেওয়ানের ভাই মজিবর দেওয়ান বুঝতে পেরে চিৎকার করলে তার ছেলে জালানা দিয়ে ডাকাতদের দেখতে পায়। এসময় শটগাট দিয়ে ফাঁকা গুলি ছোড়ে মজিবুর দেওয়ানের ছেলে। এতে ডাকাতরাও গুলি ছোড়ে।

তাদের মধ্যে প্রায় ২০ রাউন্ড গুলি বিনিময় হলে স্থানীয়রা একত্রিত হয়ে চিৎকার দিয়ে ও বাড়ির দিকে এগিয়ে গেলে ডাকাতরা পালিয়ে যায়।

পালিয়ে যাওয়া সময় মানুন দেওয়ানের বাড়ির পার্শ্ববর্তী নীট ওয়ার লিঃ এর সিকিউরিটি গার্ড মোঃ আঃ কাদির (৬৪) ডাকাতদের বাধা দিলে তাদের সাথে ধ্বস্তাধস্তি হয়। এক পর্যায়ে ডাকাতরা সিকিউরিটি গার্ডকে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। আহত অবস্থায় তাকে তাৎক্ষণিক এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকাল ১০টার দিকে মৃত্যুবরণ করেন ।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, কুটুরিয়া এলাকার একটি বাড়িতে ডাকাতির চেষ্টা করেছিল একদল ডাকাত, কিন্তু বাধার মুখে ডাকাতদের ছোড়া গুলিতে একজন নিরাপত্তাকর্মী নিহত হন। এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

আশুলিয়ায় ডাকাতের গুলিতে নিরাপত্তা কর্মী নিহত

আপডেট সময় : ০৬:৩১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪