ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ০৮:২২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ ১৬৩ বার পঠিত

সাভারের আশুলিয়ায় ঝুটের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাঁশবাড়ী নরিঙ্গারটেক এলাকায় মিলটন হোসেনের মালিকানাধীন ঝুটের গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, রাত ১০টার দিকে আশুলিয়ার বাঁশবাড়ী এলাকায় অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুইটি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের প্রায় আধাঘন্টা সময়ে লাগে । তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে তাদের দেড় ঘন্টার মত সময় লেগেছে।

সাভার সেনানিবাসস্থ জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, ঝুটের গোডাউনটি টিনশেডের ছিল। যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এখন আগুন নিয়ন্ত্রণে আছে। গোডাউন মালিক জানিয়েছে গোডাউনটি তালাবদ্ধ ছিল। যার কারনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এখনো কাজ চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানাবো যাবে।

আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে

আপডেট সময় : ০৮:২২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩