ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আশুলিয়ায় জুটের গোডাউনে অগ্নিকাণ্ড

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ০১:৫৬:১০ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ২৪১ বার পঠিত

সাভারের আশুলিয়ায় মোল্লা এন্টারপ্রাইজ নামে একটি জুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (০২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে আশুলিয়ার জিরানি বাজারের টেঙ্গুরি এলাকায় মোল্লা এন্টারপ্রাইজের জুটের গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ভোর সাড়ে ৫টার দিকে
আশুলিয়ার জিরানি বাজারের টেঙ্গুরি এলাকায় একটি জুটের গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আরও দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। সর্বমোট আমাদের ৫টি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান বলা যাচ্ছে না, রিপোর্ট তৈরী হচ্ছে পরে জানানো যাবে।

আশুলিয়ায় জুটের গোডাউনে অগ্নিকাণ্ড

আপডেট সময় : ০১:৫৬:১০ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪