আশুলিয়ায় ছয় তলার ছাঁদ থেকে পড়ে নববধূর মৃত্যু
- আপডেট সময় : ০৯:৪৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩ ৪৭২ বার পঠিত

শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি ছয় তলা বাড়ির ছাঁদ থেকে পড়ে নওরিন নুসরাত স্নিগ্ধা (২৬) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু ঘটনা ঘটেছে৷ এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৮ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী নামাবাজারের পাশের বিজয়নগর রোডে আব্দুর রহিমের মালিকানাধীন বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নওরিন নুসরাত স্নিগ্ধা টাঙ্গাইলের জেলা থানার ইসলামবাগ গ্রামের খন্দকার নজরুল ইসলামের মেয়ে। তার স্বামী ইব্রাহিম খলিল চাঁদপুর জেলার মতলব উত্তর থানার কলা কান্দা গ্রামের মৃত জহিরুল আলমের ছেলে। সে ভলভো ব্যাটারী কোম্পানিতে কাজ করতেন বলে জানা যায়।
বাড়ির ম্যানেজার ফারুক হোসেন বলেন, নুসরাতের স্বামী আমাদের বাড়িতে ৬ মাস যাবৎ ভাড়া রয়েছে। শুনেছি গত জুলাই মাসের ২১ তারিখে তাদের বিয়ে হয়। এরপর মাত্র ১৫ দিন হলো ইব্রাহিম তার স্ত্রীকে নিয়ে এই বাসায় এসেছে। আজ বিকেলে হটাৎ করে বাড়ির ছাঁদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে। ঘটনাটি শুনার পর আমি গিয়ে নুসরাতকে উদ্ধার করে হাবিব ক্লিনিক নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহ থানায় নিয়ে যায়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জি এম আসলামুজ্জামান বলেন, নিহতের মরদেহে উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পক্রিয়া চলছে। তবে পরিবারের কোনো অভিযোগ নেই।


















