ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আশুলিয়ায় গাঁজাসহ আটক ২

মাসুদুর রহমান রুবেল, ঢাকা:
  • আপডেট সময় : ১২:৫২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩ ২৬৫ বার পঠিত

শিল্পাঞ্চল আশুলিয়ায় অভিযান চালিয়ে ২০.৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল।

শনিবার (০৫ আগস্ট) বিকেল ৫ টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে শুক্রবার (০৪ আগস্ট) বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা মোঃ আক্তার হোসেন (২২) ও মোঃ এনামুল মিয়া (২৩)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

র‌্যাব জানায়, গতকাল শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট হতে ২০.৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

আশুলিয়ায় গাঁজাসহ আটক ২

আপডেট সময় : ১২:৫২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩