ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আশুলিয়ায় গণধোলাইয়ের শিকার চার পুলিশ সদস্য

মাসুদুর রহমান রুবেল- ঢাকা:
  • আপডেট সময় : ০১:৪২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ২৩৭ বার পঠিত

সাভারের আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে তিন এসএসআই’সহ চার পুলিশ সদস্যকে গনধোলাই দিয়েছে স্থানীয় জনতা। পরে স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে তাদেরকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রণস্থল এলাকার ডিজাইনার ফ্যাক্টরির সামনে আব্দুল মান্নানের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

চাঁদাবাজির অভিযোগে গণধোলাইয়ের শিকার পুলিশ সদস্যরা হলো, আশুলিয়া থানার এএসআই উৎপল, এএসআই এমারত ও কনস্টেবল রয়েল এবং গাজীপুর পুলিশের এএসআই সোহাগ।

স্থানীয়রা জানান, এদিন বিকেল সাড়ে চারটারদিকে আশুলিয়ার ওই এলাকায় শারীরিক প্রতিবন্ধী আঃ মান্নানের চায়ের দোকানে বসে বিপিএল খেলা দেখছিলেন স্থানীয়রা। এসময় সাদা পোশাকে আসেন এএসআই উৎপল, এএসআই এমারত, কনস্টেবল রয়েল ও গাজীপুর জেলায় কর্মরত এএসআই সোহাগসহ ৫/৬ জন। পরে তারা সেখানে জুয়া খেলা হয় বলে সবাইকে হুমকি ধামকি দিতে থাকেন। এক পর্যায়ে প্রতিবন্ধী আব্দুল মান্নানের পকেটে থাকা ৫০ হাজার টাকা, গরু ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম (৫০) এর কাছ থেকে ৪৮ হাজার ৭৭০ টাকা, মোঃ রাসেলের মোবাইলের বিকাশ একাউন্টে থাকা ৫০ হাজার টাকা এবং মোঃ সোনা মিয়ার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে নেয়। পরবর্তীতে স্থানীয়রা একত্রিত হয়ে ভুয়া পুলিশ বলে তাদের মধ্যে ৪ জনকে আটক করে গণধোলাই দিয়ে জরুরী সেবা ৯৯৯ এ কল করেন। খবর পেয়ে আশুলিয়া থানার এএসআই মিজানুর রহমান ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়।

ভুক্তভোগী দোকানী মান্নান বলেন, বিকেলে হঠাৎই তারা এসে আমাকে বলে তুই জুয়া খেলস জুয়ার ডিলার এই বলে আমার পকেটে হাত দিয়ে মোবাইল ও টাকা নিয়ে যায়। আমার স্ত্রী দুপুরে গ্রামীণ ব্যাংক থেকে ৫০ হাজার টাকা উঠিয়ে আমাকে দিয়েছিল। সে টাকাটা ওরা নিয়ে গেছে। আমার মত আরও অনেকের কাছ থেকে এসব বলে টাকা নিয়ে গেছে তারা।

এ বেপারে শিমুলিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর দৈনিক প্রতিদিনের খবরকে বলেন-আমি খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং উত্তেজিত জনতাকে শান্ত করি, সেই সাথে আশুলিয়া থানার পুলিশের সহায়তায় তাদেরকে থানায় হস্তান্তর করি।

এসময় তিনি আরও বলেন বিষয়টি নিয়ে আজ ১৪ ই ফেব্রুয়ারি থানায় বসছিলাম এটা একটা ভুল বুঝাবুঝি জন্যই এমন হয়েছে। টাকা নেওয়ার বেপারে জানতে চাইলে তিনি বলেন আমি শুনেছি কিন্তু যারা এই টাকার নেওয়ার কথা বলছে তারা কেউ আমার সাথে থানায় আসে নাই। এমনকি তাদের খবর দিয়েও আনতে পারি নাই। তাহলে কেমনে বলি তারা টাকা নিয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার এএসআই মিজানুর রহমান বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে এ ঘটনার সুষ্ঠু বিচার হবে বলে উত্তেজিত জনতাকে আশ্বস্ত করি। পরে স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে অভিযুক্ত পুলিশ সদস্যদের থানায় নিয়ে আসি।

এবিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তবে এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুল্লাহিল কাফি বলেন, এই ঘটনা আমি আপনার কাছ থেকে প্রথম শুনলাম। ঘটনার বিস্তারিত না জেনে আমি কিছু বলতে পারব না।

আশুলিয়ায় গণধোলাইয়ের শিকার চার পুলিশ সদস্য

আপডেট সময় : ০১:৪২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪