ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লাখ টাকা জরিমানা

মোঃ শামীম আহমেদ-সাভার:
  • আপডেট সময় : ০৩:৩২:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ১৬২ বার পঠিত

আশুলিয়ায় ২ কিলোমিটার এলাকাজুড়ে নেওয়া প্রায় ৬ শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সেই সঙ্গে অবৈধ সংযোগ নেওয়ার অপরাধে ২ ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার বাগবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হাওলাদারের সহযোগিতায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েমের কারিগরি দল এ অভিযান পরিচালনা করেন।

প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম বলেন, কিছু অসাধু চক্র উচ্চচাপ বিশিষ্ট গ্যাস সংযোগ থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে অসংখ্য বাসাবাড়িতে সংযোগ নিয়েছে। দুই ইঞ্চি, এক ইঞ্চি পাইপ দিয়ে এ সংযোগগুলো নেওয়া হয়েছে, যা খুবই ঝুঁকিপূর্ণ। তাই বাগবাড়ি অঞ্চলের দুই কিলোমিটার এলাকাজুড়ে অবৈধভাবে নেওয়া প্রায় ৬ শতাধিক বাসাবাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সেইসঙ্গে অবৈধ সংযোগ নেওয়ার অপরাধে ২ ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আগামীতে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।
এসময় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি তিতাস গ্যাসের সাভার জোনের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান ও আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:৩২:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩