আশুলিয়ায় ফেনসিডিল-গাঁজাসহ আটক ৬
- আপডেট সময় : ০৩:০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ২৬৮ বার পঠিত

সাভারের আশুলিয়ায় পৃথকস্থানে অভিযান চালিয়ে ৫৯১ বোতল ফেনসিডিল ও ৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
শনিবার (১৬ মার্চ) দুপরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।
এর আগে শুক্রবার (১৫ মার্চ) বিকেল ৫ টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর ও শনিবার (১৬ মার্চ) ভোর ৪ টার দিক আশুলিয়ার জামগড়া এলাকায় থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- লালমনিরহাট জেলার বাসিন্দা জাবেদ আলী (৩৬), মোঃ আরিফুল ইসলাম (২২), মোঃ রিপন ইসলাম (৩৫), মোঃ ফরহাদ হোসেন (৩৬) ও মোঃ জাহাঙ্গীর আলম (২৭) এবং ঢাকা জেলার বাসিন্দা মোঃ রাজু (৩১)। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



















