আশাশুনিতে “যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা”র ১৮ টি গরু কোরবানি মাংস বিতরণ
- আপডেট সময় : ১১:৩৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫ ১৫৬ বার পঠিত

আশাশুনিতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে “যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা (বাংলাদেশ)” এর উদ্যোগে
বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসচ্ছল ১১৬৫৭ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
২০০৭ সাল থেকে বাংলাদেশে “যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা” শিক্ষা, স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন, সুপেয় পানি, দুর্যোগ কালীন ত্রাণ, পুনর্বাসন ও পুনর্গঠন সহ নানামুখী উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান করে আসছে।
তার ধারাবাহিকতায় এ বছর পবিত্র ঈদুল আজহার দিনে (শনিবার থেকে) ৩ দিন ব্যাপী এ কর্মসূচির শুরু হয় আশাশুনির প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসার মাঠে।

এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে ১৮টি গরু কোরবানি করে ১৬৫৭ টি পরিবারের মাঝে এ কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে ঈদের আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রয়াস চালানো হয়।
এই তিন দিন ব্যাপী কর্মসূচিতে অংশ নেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ নুরুল আবসার মুরতাজা, ইউনিয়ন জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান, সেক্রেটারি মাওঃ আল আমিন, ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মাওঃ রিয়াছাত আলী সরদার সহ ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা, কর্মী ও সমাজসেবক বৃন্দ।
ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, এ বছরের ঈদুল আযহায় আশাশুনির পাশাপাশি দেশের সাতটি বিভাগের দশটি উপজেলায় মোট ১১০ টি গরু কোরবানি দিয়ে অসংখ্য অসচ্ছল পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।
যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বিশ্বাস করে মানবিক সহায়তা ও সামাজিক সংহতির মাধ্যমে একটি ন্যায় ভিত্তিক সহনশীল, সমতা পূর্ণ সমাজ গঠন সম্ভব। তা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।



















