ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আলফাডাঙ্গার সাবেক কমিশনার আজিজার রহমানের ইন্তেকাল

আজিজুর রহমান দুলাল,আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:৪৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১২৭ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও পৌর আওয়ামী লীগের ১ নম্বর সহসাধারণ সম্পাদক মো. আজিজার রহমান তালুকদার (৫০) স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় নওয়াপাড়া হাইস্কুল মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আজিজার রহমান তালুকদার দীর্ঘদিন বিদেশে অবস্থান শেষে দেশে ফিরে আলফাডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মানুষের সঙ্গে সম্পৃক্ত হন। তিনি পরপর দুইবার বিপুল ভোটের ব্যবধানে কমিশনার নির্বাচিত হন। দায়িত্ব পালনকালে তিনি একাধিকবার প্যানেল মেয়রের দায়িত্বও পালন করেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি সবসময় সক্রিয় ছিলেন। সাধারণ মানুষের সঙ্গে তাঁর ছিল আন্তরিক সম্পর্ক। তাঁর মৃত্যুতে ৪ নম্বর ওয়ার্ডসহ পৌর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম আজিজার রহমান ছিলেন চিরকুমার। তিনি বিয়ে করেননি। মৃত্যুকালে তিনি এক ভাই, এক বোন ও অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের পর রাজনৈতিক বিরোধের জেরে তাঁর বিরুদ্ধে কয়েকটি মামলা হয়। এসব মামলায় তাঁকে কিছুদিন কারাবাস করতে হয়েছে বলে স্থানীয়রা জানান। মামলাগুলোকে তাঁর স্বজন ও সমর্থকরা ‘মিথ্যা মামলা’ বলে দাবি করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট মামলার নথি বা বিএনপির বক্তব্য পাওয়া যায়নি।
আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র সাইফুর রহমান বলেন, ‘আজিজার রহমান ছিলেন একজন জনপ্রিয় জনপ্রতিনিধি। মানুষের বিপদে-আপদে তিনি পাশে দাঁড়াতেন। তাঁর মৃত্যুতে আমরা একজন ভালো মানুষ ও অভিজ্ঞ জনপ্রতিনিধিকে হারালাম। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।’
৪ নম্বর ওয়ার্ডের কয়েকজন বাসিন্দা বলেন, ‘আজিজার রহমান দীর্ঘদিন এলাকার মানুষের সঙ্গে ছিলেন। জনপ্রতিনিধি হিসেবে তিনি মানুষের কথা শুনতেন এবং সমস্যা সমাধানে চেষ্টা করতেন। তাঁর মৃত্যুতে আমরা একজন আপনজনকে হারিয়েছি।’
জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। তাঁর মৃত্যুতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
আল্লাহ তাআলা মরহুম মো. আজিজার রহমান তালুকদারকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

আলফাডাঙ্গার সাবেক কমিশনার আজিজার রহমানের ইন্তেকাল

আপডেট সময় : ০৭:৪৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬