ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আলফাডাঙ্গার গোপালপুর বাওড়ে অভিযান: বিপুল অবৈধ জাল জব্দ, জনস্বার্থে চলবে তদারকি

আজিজুর রহমান দুলাল,আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০২:৩৮:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ২৬১ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর বাওড়ে এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে পরিচালিত এই অভিযানে আনুমানিক ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যের চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. কে. এম. রায়হানুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু এবং আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলামসহ পুলিশ সদস্যরা।
অভিযান চলাকালীন স্থানীয় জনসাধারণকে চায়না জালের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, এই ধরনের জালের ব্যবহারে ছোট-বড় সব ধরনের মাছ ধরা পড়ে, যা প্রাকৃতিক মাছের উৎপাদন কমিয়ে দেয় এবং জলজ প্রাণীর স্বাভাবিক পরিবেশ নষ্ট করে। তিনি উল্লেখ করেন, সরকার চায়না দুয়ারী জালসহ সকল ক্ষতিকর মাছ ধরার সরঞ্জাম নিষিদ্ধ করলেও কিছু অসাধু ব্যক্তি এখনো এর ব্যবহার চালিয়ে যাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, মাঝে মাঝে এমন অভিযান পরিচালিত হলেও নিয়মিত নজরদারির অভাবে অবৈধ জালের ব্যবহার পুরোপুরি বন্ধ হচ্ছে না। তারা মাছের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় আরও নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন।
অভিযান শেষে জব্দকৃত কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, মৎস্যসম্পদ সংরক্ষণে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আলফাডাঙ্গার গোপালপুর বাওড়ে অভিযান: বিপুল অবৈধ জাল জব্দ, জনস্বার্থে চলবে তদারকি

আপডেট সময় : ০২:৩৮:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫