আলফাডাঙ্গায় গণঅভ্যুত্থান স্মরণে বিজয় র্যালি
- আপডেট সময় : ১১:১৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ১৮১ বার পঠিত

সারা দেশের মতো ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাতেও ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস স্মরণে একটি বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে আলফাডাঙ্গা উপজেলা সমমনা ইসলামী দল এবং বিকাল ৫টায় এই র্যালির আয়োজন করে।
সকাল ১০টার দিকে আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে র্যালিটি শুরু হয়। এটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। র্যালিতে সমমনা ইসলামী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমীয়াতে উলামায়ে ইসলামের ফরিদপুর -১ এর
এমপি পদপ্রার্থী মুফতি জাকির হোসেন কাশেমী।
র্যালির নেতৃত্ব দেন তামিম আহমেদ এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি কুতুবউদ্দিন ফরিদি।
এ সময় বক্তব্য রাখেন ইসলামিক আন্দোলনের নেতা ফরিদপুর-১ এমপি প্রার্থী মোঃ ওলিয়ার রহমান রাসেল, আলফাডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফিজুর রহমান,খেলাফত মজলিসের মুফতি ইবাদত হোসেন, খেলাফত যুব মজলিসের মুফতি ইলিয়াস হোসেন এবং ইসলামিক আন্দোলন বাংলাদেশ আলফাডাঙ্গা শাখার সভাপতি মো. শরিফুল ইসলামসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি সিরাজুল ইসলাম বলেন,”গত ১৭ বছরের স্বৈরশাসনে দেশের শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সেই অভ্যুত্থানের চেতনা এখন দুর্বল হয়ে পড়েছে এবং আমাদের মধ্যে ঐক্যের অভাব দেখা যাচ্ছে।” তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান। তিনি আরও বলেন, “একটি সুষ্ঠু নির্বাচনই পারে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে।”



















