ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আলফাডাঙ্গায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য: ক্লিনিক মালিকদের হুমকি ও চাঁদাবাজির অভিযোগ

আজিজুর রহমান- আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০১:৫৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ৮৯ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় কিশোর গ্যাংয়ের উৎপাত দিন দিন চরম আকার ধারণ করছে। স্থানীয়ভাবে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছত্রছায়ায় বেড়ে ওঠা এই গ্যাংয়ের বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং ক্লিনিক মালিকদের হুমকির অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে,কিশোর গ্যাংটির নেতৃত্ব দিচ্ছেন আলফাডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রায়হান রনি। সম্প্রতি এই গ্যাং আলফাডাঙ্গার বেশ কয়েকটি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে।

২০২৫ সালের ৯ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে আলফাডাঙ্গা বাজারের নাজমা মেডিকেয়ারের সামনে রায়হান রনি ও তার সহযোগীরা উপস্থিত হয়ে ক্লিনিক মালিকদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। তারা হুমকি দিয়ে বলেন, “নিয়মিত চাঁদা না দিলে ক্লিনিক ভেঙে ফেলা হবে।” একইসঙ্গে তারা ২ লাখ টাকা চাঁদা দাবি করে সাত দিনের আল্টিমেটাম দেন।

এই ঘটনার সময় উপস্থিত ছিলেন নাজমা মেডিকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হারুনুর রশীদসহ অন্যান্য মালিক ও কর্মচারীরা।

ঘটনার পর তারা থানায় অভিযোগ করতে গেলে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহজালাল আলম অভিযোগ গ্রহণে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

এর আগেও একই গ্যাং “লাইফ কেয়ার” নামের একটি ক্লিনিক থেকে চাঁদা দাবি করে বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় ক্লিনিক মালিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

অভিযোগ রয়েছে, রনি শেখ নামে পরিচিত এই ব্যক্তি মাদক ব্যবসার সাথেও জড়িত। তার বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় একটি হত্যা প্রচেষ্টার মামলা (মামলা নম্বর-৭১, তারিখ: ২০ জানুয়ারি ২০২৫) বর্তমানে চলমান রয়েছে।

আলফাডাঙ্গা উপজেলা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রগতি সার্জিকাল ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিরাজুল হক মিয়া জানান,তারা থানায় লিখিত অভিযোগ দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি।
তিনি বলেন, “আমরা থানায় গিয়ে সব তথ্য ও প্রমাণসহ অভিযোগ দিতে চেয়েছি, কিন্তু ওসি শাহজালাল আলম তা নেননি। এটা চরম হতাশাজনক।”

এছাড়া অভিযোগ রয়েছে, রনি শেখ তার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ক্লিনিক মালিকদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তিনি মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করছেন এবং ভুয়া অভিযোগ তুলে মানববন্ধনেরও ডাক দিয়েছেন। এসব বিষয়েও থানাকে জানানো হলেও কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি।

এই বিষয়ে আলফাডাঙ্গা থানার ওসি মোঃ শাহজালাল আলমের সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রথমে অভিযোগ অস্বীকার করেন। পরে বলেন, “তারা এখনও কিছু করেনি, করলে তখন দেখা যাবে।”

ক্লিনিক মালিকরা অভিযোগ করেন,“চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে যদি এখনই আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয়, তবে আমাদের মতো সাধারণ ব্যবসায়ীদের পক্ষে প্রতিষ্ঠান চালানো অসম্ভব হয়ে পড়বে।”
তারা অবিলম্বে লিখিত অভিযোগ গ্রহণ, অভিযুক্তদের গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

আলফাডাঙ্গায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য: ক্লিনিক মালিকদের হুমকি ও চাঁদাবাজির অভিযোগ

আপডেট সময় : ০১:৫৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫