ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

আব্দুর রহমান মন্ত্রিত্ব পাওয়ায় ফরিদপুরে আনন্দ মিছিল

মানিক কুমার দাস - ফরিদপুর :
  • আপডেট সময় : ০৬:২২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪ ১৩৮ বার পঠিত

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য
মোঃ আব্দুর রহমান মন্ত্রী পরিষদের সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে তার নির্বাচনী এলাকা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার নেতা কর্মীরা।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চৌরাস্তা থেকে কয়েক হাজার নেতা কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে একটি আনন্দ মিছিল উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুসা মিয়ার সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা পিকুল, পৌর মেয়র মো লিপন মিয়া স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।

বক্তারা বিপুল জনপ্রিয় নেতা মোঃ আব্দুর রহমানকে মন্ত্রিপরিষদের সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

বক্তারা বলেন আব্দুর রহমান একজন ত্যাগী নেতা, বিভিন্ন সময়ে আওয়ামী লীগের দুর্দিনে তিনি জীবনের ঝুঁকি নিয়ে আওয়ামী লীগের সুসংগঠিত করেছেন। তাই যোগ্য নেতাকে সঠিক পদে অধিষ্ঠিত করেছেন বলে মনে করেন তারা। তারা মনে করেন আব্দুর রহমান এই পথে অধিষ্ঠিত হয়ে ফরিদপুর ১ আসন তথা গোটা বাংলাদেশের সময় উপযোগী উন্নয়নে ভূমিকা রাখবেন।

ট্যাগস :

আব্দুর রহমান মন্ত্রিত্ব পাওয়ায় ফরিদপুরে আনন্দ মিছিল

আপডেট সময় : ০৬:২২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪