ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

আপামোর জনতা দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারেনি: শামা ওবায়েদ

শরিফুল হাসান, সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:১৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ৬৯ বার পঠিত

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন,আপামোর জনতা দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারেনি। নতুন ভোটাররাও বহু বছর দিতে পারিনি ভোট। তবে আগামী ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল শ্রেণির মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে। আশা করি নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলায় মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে দলীয় নেতাকর্মী সঙ্গে নিয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটানিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন শামা ওবায়েদ।

শামা ওবায়েদ বলেন,নগরকান্দা ও সালথায় আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান অনেক কাজ করে গেছেন। আমিও তার সন্তান হিসেবে মানুষের পাশে থেকেছি। তাই আশা করি জনগন ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে।

তিনি আরো বলেন,ফরিদপুর অঞ্চলটা খুবই গুরুত্বপুর্ণ। বাংলাদের অর্থনীতিতে ভুমিকা রাখে। সেই হিসেবে গত ১৭ বছরে ফরিদপুর জেলায় উন্নয়ন সীমিত হয়েছে। আর সালথা ও নগরকান্দায় তেমন কোনো উন্নয়ন হয়নি। এখানে স্বাস্থ্য-সেবা ও ভাল শিক্ষার ব্যবস্থা নেই। ভাল কোনো রাস্তা নেই। যুবক ও নারীদের কর্মসংস্থান নেই। আমি বিজয়ী হলে এসব উন্নয়ন করা হবে। যুবক ও নারীদের উন্নয়নে কাজ করে যাবো।

স্থানীয় বিএনপি নেতারা জানান,শামা ওবায়েদের বাবা বিএনপির সাবেক মহাসচিব মরহুম কেএম ওবায়দুর রহমান ফরিদপুর-২ আসনের জনপ্রিয় নেতা ছিলেন। যে কারণে তিনি এই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বাবার মৃত্যুর পর থেকে শামা ওবায়েদ ইসলাম রিংকু দীর্ঘদিন ধরে সালথা ও নগরকান্দার মানুষের জন্য কাজ করে আসছেন।
নিজ নির্বাচনীয় এলাকায় সাংগঠনিক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রয়েছে। যে কারণে তৃণমূল পর্যায়ে বাবার মতোই শামা ওবায়েদের জনপ্রিয়তা অর্জন করেছে বলেও দাবি করেন নেতাকর্মীরা।

আপামোর জনতা দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারেনি: শামা ওবায়েদ

আপডেট সময় : ০৬:১৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫