ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

আপনাদের নিরাপত্তায় জীবন উৎসর্গ করতে চাই: শামা ওবায়েদ

শরিফুল হাসান, সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:৩৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ৯৩ বার পঠিত

Oplus_131072

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ বলেছেন, আমার কানে আসছে বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার আইডি কার্ড ও বিকাশ নম্বর চাইতেছে একটা দল। এটা একদম বেআইনি। আপনাদের কাছে যদি কেউ ভোটার আইডি কার্ড চায় বিকাশ নম্বর চায় তাহলে সেনাবাহিনী অথবা পুলিশকে জানাবেন। কারণ এগুলা যারাই করছে বেআইনি কাজ করছে। নির্বাচন কে বিনষ্ট করার গভীর যড়যন্ত্র এটা।

আজ বুধবার (২৮ জানুয়ারি) বুধবার বিকালে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আপনারা যদি আমাকে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে সংসদে পাঠান তাহলে আমি সালথা-নগরকান্দার উন্নয়নে কাজ করতে পারবো। আমার বাবা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান তার সারাটা জীবন আপনাদের সেবা করে গেছেন। আপনাদের পাশে থেকেছেন। আমিও বাবার মতো সারাজীবন আপনাদের পাশে থেকে সেবা করতে চাই। আপনাদের উন্নয়নে-নিরাপত্তায় জীবন উৎসর্গ করতে চাই।
সভায় গট্টি ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল মাতুব্বারের সভাপতিত্বে ও গট্টি ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান লাভলুর আয়োজনে এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনির মোল্যা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত শরীফ, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান চয়ন, সাবেক উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ নুরু, বিএনপি নেতা নুরুদ্দিন মাতুব্বর, আবু মিয়া, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, এনায়েত হোসেন প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনাদের নিরাপত্তায় জীবন উৎসর্গ করতে চাই: শামা ওবায়েদ

আপডেট সময় : ০৬:৩৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬