ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আত্রাইয়ে বসতবাড়ি ভাঙচুর মামলার বাদিকে হুমকির অভিযোগ

আব্দুল মজিদ মল্লিক-আত্রাই (নওগাঁ):
  • আপডেট সময় : ১১:৩৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ১৫৭ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে বসতবাড়ি ভাঙচুরের অভিযোগে আদালতে মামলা দায়ের করায় বাদিকে হুমকি ও শারিরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খনজোর গ্রামের আয়েন উদ্দিনের ছেলে হেলাল উদ্দিনের সাথে জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছে দীর্ঘদিন থেকে একই গ্রামের আহাদ আলী সরদারের সাথে। 

এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন গত ৭ আগষ্ট হেলালের বসতবাড়ি ভাঙচুর ও মালামাল লুটপাট করে। এ ঘটনায় হেলাল উদ্দিন বাদি হয়ে ১৪ জনের বিরুদ্ধে নওগাঁ কোর্টে মামলা একটি দায়ের করেন। 

এ মামলা দায়েরের পর থেকে বিবাদি লোকজন বাদিকে বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে। এরই এক পর্যায় গত ২৯ ডিসেম্বর সন্ধ্যায় বাদি হেলাল তার ভাঙচুরকৃত বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় অভিযুক্ত লোকজন বাদিকে মারপিট করে এবং তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

 এ ঘটনায় হেলাল উদ্দিন বাদি হয়ে খনজোর গ্রামের আহাদ আলীর ছেলে মঞ্জুর রহমান (৩৮)সহ তিন জনের বিরুদ্ধে আত্রাই থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

আত্রাই থানার ওসি সাহাবুদ্দিন বলেন,অভিযোগ তদন্তের জন্য একজন পুলিশ অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আত্রাইয়ে বসতবাড়ি ভাঙচুর মামলার বাদিকে হুমকির অভিযোগ

আপডেট সময় : ১১:৩৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫