ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আত্রাইয়ে আন্তজেলা চোর চক্রের ৪ নারী সদস্যসহ ১১ জন গ্রেফতার

আব্দুল মজিদ মল্লিক-আত্রাই(নওগাঁ):
  • আপডেট সময় : ০৮:০০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ ৪৮৫ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলনের পরে মহিলা গ্রাহকের ভ্যান্টিব্যাগ থেকে কৌশলে ১ লাখ ৫০ হাজার টাকা চুরির ঘটনায় আন্তজেলা চোর চক্রের ৪ নারী সদস্যসহ পৃথক পৃথক মামলায় ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল শুক্রবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়,উপজেলার বৈঠাখালী গ্রামের মৃত মহাতাবের স্ত্রী রোকেয়া বিবি (৬৩) গত ১৭ আগষ্ট এনজিও কর্তৃক প্রদত্ত ঋণের ২ লাখ টাকা সোনালী ব্যাংক আত্রাই শাখা থেকে উত্তোলন করেন। পরে ১ লাখ ৫০ হাজার টাকা তার ভ্যান্টিব্যাগে রেখে ৫০ হাজার টাকা তার একাউন্ডে জমা দেয়ার জন্য কাউন্টারে দাঁড়ান।

এ সময় বেশ কয়েকজন মহিলা তার কাছে ভিড় জমিয়ে কৌশলে তার ভ্যন্টিব্যাগ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেয়। পরে রোকেয়া বিবি দেখতে পান তার ভ্যান্টিব্যাগর চেইন খোলা এবং সেখানে রক্ষিত ১ লাখ ৫০ হাজার টাকা নেই। এ সময় তিনি চিৎকার শুরু করলে ব্যাংকের লোকজন সিসি ফুটেজে দেখেন অজ্ঞাত কয়েকজন মহিলা তার ভ্যান্টিব্যাগ থেকে টাকা তুলে নিচ্ছেন।

এদিকে ওই ভিডিও ফুটেজের সূত্র ধরে গত বৃহস্পতিবার বিকেলে আত্রাই দক্ষিণ (বিহারীপুর) রেলক্রসিংয়ের নিটক ৪ নারীকে ঘুরাঘুরি করতে দেখে একজন নারীকে তার ওড়না দেখে সনাক্ত করেন বাদি রোকেয়া বিবি। এ সময় তাদের আটক করে পুলিশে সংবাদ দিলে পুলিশ তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলো জামালপুর জেলার ইসরামপুর উপজেলার হাড়গিলা নতুনপাড়া গ্রামের আখিরুলের স্ত্রী স্বপনা বেগম (২৫), রাসেল মন্ডলের স্ত্রী মরিয়ম বেগম (২২), নয়ন শেখের স্ত্রী তানিয়া বেগম (৪০) ও নাটোরের গুরুদাসপুর উপজেলার বন্যাপাড়া গ্রামের সুরমা খাতুন (২৫)। আত্রাই থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে তারা ওই টাকা চুরির কথা স্বীকার করেছেন।

এদিকে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার বিহারীপুর গ্রামের আতিকুল ইসলাম (২০), সাদ্দাম হোসেন (২৮), সাহেবগঞ্জ গ্রামের মিন্টু (৩৫), তেঁতুলিয়া গ্রামের রাজিব (২৫) ও পাড়পাঁচুপুর গ্রামের শহিদ শেখ (৪৮)। এ ছাড়াও হেরোইন ও এ্যাম্পুলসহ গত বৃহস্পতিবার দিবাগত রাতে গ্রেফতার করা হয় উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের আব্দুল মজিদ (৪২) ও খোলাপাড়া গ্রামের আলাউদ্দিন বাপ্পি (২৯)কে।

আত্রাই থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান বলেন, গ্রেফতারকৃতদের গতকাল শুক্রবার নওগাঁ জেল হাজোতে পাঠানো হয়েছে।

আত্রাইয়ে আন্তজেলা চোর চক্রের ৪ নারী সদস্যসহ ১১ জন গ্রেফতার

আপডেট সময় : ০৮:০০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩