ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আগামী ৯ ফেব্রুয়ারি শুক্রবার থেকে শুরু সাতক্ষীরায় নলতার ওরছ।

আব্দুল্লাহ আল মামুন- সাতক্ষীরা সদর:
  • আপডেট সময় : ০৭:০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ৫৬২ বার পঠিত

অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, সুফি-সাধক, ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’ এ মহান ব্রতকে সামনে রেখে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, মুসলিম রেনেসাঁর অগ্রদূত, পীরে কামেল হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৬০ তম তিন দিন ব্যাপী বার্ষিক ওরছ শরীফ আগামী ২৬,২৭,২৮ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ এবং ৯,১০,১১ ফেব্রুয়ারি ২০২৪ খিস্টাব্দ, রোজ- শুক্র, শনি ও রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত ওরছ শরীফকে কেন্দ্র করে ১ জানুয়ারি ২০২৪ সোমবার বেলা ১১ টা হতে নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।অত্র পরামর্শ সভায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্বঃ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এম.পি সরকারি কাজের ব্যস্ততার কারণে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সিনিয়র সহ-সভাপতি ডাঃ আফতাবুজ্জামান কে অনুষ্ঠানের সভাপতি ঘোষণা দিয়ে সাময়িক উপস্থিতিতে তার স্বাগত বক্তব্য রাখেন। উক্ত পরামর্শ সভায় কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের নির্বাহী সদস্য আলহাজ্বঃ আবুল ফজল শিক্ষকের সঞ্চালনায় আলোচনা পেশ করেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আলহাজ্বঃ ড. কাজী আলী আযম, কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্বঃসাইদুর রহমান, কেন্দ্রীয় আহছানিয়া মিশনের যুগ্ম-সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, সহ-সম্পাদক আলহাজ্বঃমালেকুজ্জামান প্রমূখ।পরামর্শ সভায় আরো উপস্থিত ছিলেন পাক রওজা শরীফের খাদেম আলহাজ্বঃ মৌ. আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কোষাধ্যক্ষ ও নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনেয়ারুল হক, নির্বাহী সদস্য আলহাজ্জ মো: ইউনুস, আলহাজ্বঃ রফিকুল ইসলাম বাচ্চু, শফিকুল হুদা, শফিকুল আনোয়ার রঞ্জু, নির্বাহী সদস্য ও নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, মিশনের নির্বাহী সদস্য আলহাজ্বঃ আনিছুজ্জামান খোকন সহ কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের বর্তমান ও সাবেক অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শাখা মিশনের সভাপতি-সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দ, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী সহ অত্র কলেজ তথা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ,বিভিন্ন সংস্থা বা সংগঠনের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণি-পেশার ৩ সহস্রাধিক আমন্ত্রিত অতিথিবৃন্দ।সভায় বক্তাগণ- দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও দিন দিন লোক সমাগম বেশি হওয়ায় এবং অনুষ্ঠানের ব্যয় বৃদ্ধি পাওয়ায় সকল আহ্ছানিয়া শাখা মিশন সহ শুভাকাঙ্ক্ষীদের যার যার অবস্থান থেকে বেশি বেশি সহযোগিতার আহবান এবং ওরছ শরীফ চলাকালীন অবস্থানরত মেহমানদের আবাসন তথা খাওয়ার মান উন্নত করতে নতুন পদ্ধতি চালু করা সহ নানা পরিকল্পনার কথা জানান অনুষ্ঠানের সভাপতি আলহাজ্বঃ ডা: আফতাবুজ্জামান।

আগামী ৯ ফেব্রুয়ারি শুক্রবার থেকে শুরু সাতক্ষীরায় নলতার ওরছ।

আপডেট সময় : ০৭:০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪