আওয়ামী ফ্যাসিবাদের নৈরাজ্যেে জড়িত অভিযোগে নাগেশ্বরীতে আটক-৩
- আপডেট সময় : ০৬:০১:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ৯০১ বার পঠিত

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে ২৪এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বিতারিত আওয়ামী ফ্যাসিবাদের নৈরাজ্যের সাথে জরিত থাকার সন্দেহে ৩জনকে আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ।
থানা সুত্রে জানা গেছে, ৩ জানুয়ারি নাগেশ্বরী থানার এসআই মোঃ মজিদুল শাহ্ এর সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে নাগেশ্বরী থানাধীন রায়গঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর হাতিয়ার ভিটা গ্রাম হতে ০৩ (তিন) জন ফ্যাসিস্টকে আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ।
আটককৃতরা হলো মৃত হাসেম আলীর পুত্র মোঃ আনোয়ার হোসেন (৪০), মোঃ আমজাদ হোসেনের পুত্র মোঃ আইয়ুব আলী (৪২), মৃত জহুরুল হকের পুত্র মোঃ আমিনুর রহমান, সর্ব সাং হাতিয়ার ভিটা, (২ নং ওয়ার্ড রায়গঞ্জ ইউনিয়ন,নাগেশ্বরী)। পরে অভিযুক্তদের থানায় নিয়ে আসা হয়।
থানা সুত্রে জানা গেছে, তাদেরকে অত্র থানার নিম্নে বর্ণিত মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।আসামীদের নামে নাগেশ্বরী থানার মামলা নং-০১, তাং ০১/০২/২০২৫ ইং।
এ ব্যাপারের নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।



















