ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আ ন ম ওবাইদুর রহমান নির্বাচিত হলেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ১২:১৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ১৮৫ বার পঠিত

কুড়িগ্রাম জেলা পরিষদের উপ নির্বাচনে বেসরকারি ভাবে মোটরসাইকেল প্রতীক নিয়ে জয়ী হয়েছেন আ ন ম ওবাইদুর রহমান। তিনি মোট ভোট পেয়েছেন ৫২৬টি নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীক মোঃ জাফর আলী পেয়েছেন ৪৬৮টি ভোট। শনিবার ৯ মার্চ সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সব কটি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে নিবার্চনী ভোট দেন ভোটাররা।

জানা গেছে, গত জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করার জন্য জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় অব্যহতি নেন মোঃ জাফর আলী। পরে জেলা পরিষদের শুন্য পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই পদে আবারও আনারস প্রতিক নিয়ে নিবার্চন করলে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ন ম ওবাইদুর রহমানের মোটরসাইকেল প্রতীকের কাছে ৫৮ ভোটে পরাজিত হন তিনি। এ নির্বাচনে জেলার ৯টি উপজেলায় মোট ভোটার ছিল ১০১৩ জন।

স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান ৯ টি উপজেলার ৯ টি কেন্দ্রে সকাল থেকে দুপুর পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট দেন। কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসার মোঃ জিলহাহাজ উদ্দিন বলেন,জেলায় ৯ টি উপজেলার ৯ টি ভোট কেন্দ্রে শান্তি পূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।
কোন প্রকার বিশৃঙখলা ছাড়াই বেসরকারি ভাবে মোটর সাইকেল প্রতিক নিয়ে ৫৮ ভোটে আ ন ম ওবাইদুর রহমান বিজয়ী হয়েছেন।

ট্যাগস :

আ ন ম ওবাইদুর রহমান নির্বাচিত হলেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান

আপডেট সময় : ১২:১৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪