ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অসহায় জয়নাল’র হাতে রিক্সা হস্তান্তর

মো. সাজ্জাদ হোসেন- গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:৪১:২৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ১০২০ বার পঠিত

“আসো ভালোবাসি দেশকে, দেশের মানুষকে যাদের দুঃখের শেষ নেই”- সেবার ব্রত নিয়ে অসহায় মানুষের পাশে গোয়ালন্দের রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেড।

পৌর ১ নং ওয়ার্ডের বৃদ্ধ রিক্সা চালক জয়নাল প্রামানিক(৭০) এর পাশে সেবার ব্রত নিয়ে দাঁড়িয়েছেন মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সী। দীর্ঘ ৫৮ বছর ধরে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন জয়নাল প্রামানিক।

তার পরিবারে রয়েছে স্ত্রী, কন‍্যা ও নাতনী। চার জনের সংসারে একমাত্র উপার্জনক্ষম লোক তিনি। এই বৃদ্ধ বয়সে রিক্সা চালিয়ে সংসার চালান তিনি। তার একমাত্র আয়ের বাহন রিক্সার করুন দশা দেখে এগিয়ে আসেন গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল।
বৃদ্ধ জয়নালের ভাঙাচোরা রিক্সার কথা গিয়ে জানান সেলিম মুন্সীর কাছে। তৎক্ষণাৎ ব‍্যবস্থা নেন সেলিম মুন্সী। নতুন একটা ব‍্যাটারী চালিত রিক্সা কিনে দেয়ার প্রতিশ্রুতি দেন বৃদ্ধ জয়নাল প্রামানিককে।
কিন্তু সহজ-সরল অসহায় জয়নাল প্রামানিক তার দীর্ঘদিন চালিত রিক্সা হাতছাড়া করতে রাজি নন। স্মৃতি হিসাবে তার পুরাতন রিক্সা মেরামত করে দেয়ার অনুরোধ জানান তাকে।
তার কথামত ৩১ মার্চ রবিবার দুপুর দেড়টায় মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের বাস্তবায়নে পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজলের উদ্যোগে মেরামত করা রিক্সাটি হস্তান্তর করা হয় জয়নাল প্রামানিকের কাছে।

রিক্সা হস্তান্তর কার্যক্রমে এসময় উপস্থিত ছিলেন মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সী, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম শেখ, সাবেক সভাপতি রাশেদুল হক রায়হান, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজলসহ ছাত্রলীগের অন‍্যান‍্য নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক।

রিক্সা পেয়ে জয়নাল প্রামানিক জানান, আমার রিক্সাটি দীর্ঘদিন চালানোর কারণে ভেঙ্গে নষ্ট হয়ে গিয়েছে। ভাঙা রিক্সা চালানো খুবই কষ্ট হতো। সেলিম মুন্সী আমারে নতুন রিক্সা দিয়েছে এজন্য তার কাছে আমি কৃতজ্ঞ। আল্লাহ্ তার ভালো করুক।

মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সী বলেন, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আমাকে বৃদ্ধ জয়নাল চাচার কষ্টের কথা জানালে সাথে সাথে আমি তার রিক্সা মেরামত করার সিদ্ধান্ত নেয়। ইনশাআল্লাহ, এরকম আরও কোনো অসহায় মানুষ থাকলে চেষ্টা করবো তাদের পাশে দাঁড়ানোর।

অসহায় জয়নাল’র হাতে রিক্সা হস্তান্তর

আপডেট সময় : ০৫:৪১:২৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪