ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

অবশেষে বেনাপোল এক্সপ্রেস স্টপেজ পেল কালুখালী জংশন

মোঃ বাপ্পারজ খান-পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:৪৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৬০ বার পঠিত

অবশেষে বহু দিনের আন্দোলনের পর ঢাকা থেকে বেনাপোলগামী আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনের নতুন স্টপেজ পেল রাজবাড়ীর কালুখালী রেলওয়ে জংশন স্টেশন। রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব দিপন দেবনাথ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ৭৯৫/৭৯৬ নম্বর আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস প্রাথমিকভাবে দুই মিনিটের জন্য এ স্টেশনে থামবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে ট্রেনটি প্রথমবারের মতো কালুখালী জংশন স্টেশনে যাত্রাবিরতি করে। দীর্ঘ প্রতীক্ষার এ মুহূর্ত ঘিরে স্থানীয় জনগণ আনন্দ-উল্লাসে মেতে ওঠেন, মিষ্টি বিতরণ করেন। এদিন স্টেশন থেকে ২০ জন যাত্রী ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রতনদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মন্ডল, কালুখালী প্রেসক্লাবের সদস্য সচিব আবু সাঈদ মোল্লা, মোখলেছুর রহমানসহ রেলওয়ের কর্মকর্তারা। স্থানীয় বিভিন্ন স্তরের মানুষ এ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে জড়ো হন।

অবশেষে বেনাপোল এক্সপ্রেস স্টপেজ পেল কালুখালী জংশন

আপডেট সময় : ০৬:৪৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫