অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে ঘর ফিরে পেলো অসহায় বৃদ্ধ হারুন
- আপডেট সময় : ০৪:২৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩ ১৭২ বার পঠিত

অবশেষে কুষ্টিয়ার খোকসায় প্রশাসনের হস্তক্ষেপে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর ফিরে পেলো অসহায় বৃদ্ধ হারুন অর রশীদ। গত সোমবার বিকেলে উপজেলার শোমসপুর ইউনিয়নের সাতপাকিয়া গ্রামে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাবি হস্তান্তর করেন স্থানীয় সরকার উপ-পরিচালক আরিফ উজ জামান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাস, শোমসপুর ইউপি চেয়ারম্যান বদর উদ্দিন খানসহ হারুন অর রশিদের পরিবারের লোকজন এবং স্থানীয়রা।
পরে আশ্রয়ণ প্রকল্পের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এর আগে হারুন অর রশিদ তার নিজ নামীয় আশ্রয়ণ প্রকল্পের ঘর স্টাম্পের মাধ্যমে মন্টু নামের এক ব্যাক্তির কাছে হস্তান্তর করেন। গণমাধ্যম কর্মীদের মাধ্যমে এই ঘর হস্তান্তরের ঘটনা প্রশাসনের নজরে আসলে প্রশাসন ঘরটি অবৈধ দখল মুক্ত করেন। পরে অসহায় বৃদ্ধ তার নিজের ভুল স্বীকার করে ঘর ফিরে পাবার জন্য পুনরায় সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসন মানবিক দিক বিবেচনা করে তার ঘর ফিরিয়ে দেন।




















