ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

অবরোধের প্রথম দিনে রংপুর থেকে দূরপাল্লা ও আন্তজেলার বাস চলাচল করছে না,চলছে ট্রেন

শিল্পী আক্তার- রংপুর:
  • আপডেট সময় : ১০:১৯:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩ ২০৮ বার পঠিত

অবরোধের প্রথম দিনে আন্তজেলা পথে চলাচলের জন্য দাঁড়িয়ে আছে বাস, কিন্তু যাত্রী কম। আজ রোববার সকালে নগরের মেডিকেল মোড় এলাকায়
অবরোধের প্রথম দিনে আন্তজেলা পথে চলাচলের জন্য দাঁড়িয়ে আছে বাস, কিন্তু যাত্রী কম।

বিএনপিসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের প্রথম দিনে রংপুর থেকে দূরপাল্লা ও আন্তজেলার বাস চলাচল করছে না। যাত্রী না থাকায় ঢাকাগামী কোনো বাস রংপুর থেকে ছেড়ে যায়নি।

আজ (৫ নভেম্বর ) রবিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত রংপুর নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বুড়িমারী লোকাল, দিনাজপুর কমিউটার ট্রেন রংপুর রেলস্টেশন ছেড়ে গেছে।

সকাল থেকে এসআর পরিবহন, এনা পরিবহন, শাহ্ ফতেহ আলী, আগমনী পরিবহন, শ্যামলী পরিবহন, হানিফসহ বিভিন্ন পরিবহনের কাউন্টার যাত্রীশূন্য দেখা গেছে। যাত্রী না থাকায় বাস কাউন্টারের শ্রমিক–কর্মচারীদের বসে থাকতে হচ্ছে।

রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আন্তজেলা রুটের কোনো বাস চলাচল করছে না। টার্মিনালে বাস দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও যাত্রী চোখে পড়েনি।

তবে যাত্রীরা দিনাজপুর-রংপুর মহাসড়কের মেডিকেল মোড়, বগুড়া-রংপুর মহাসড়কের মডার্ণ মোড় এবং কুড়িগ্রাম-লালমনিরহাট-রংপুর মহাসড়কের সাতমাথা মোড়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে গন্তব্যে ছুটছেন।

এদিকে সকাল ৬টা থেকে অবরোধ শুরুর পর এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

অবরোধের সমর্থনে বিএনপি-জামায়াতের কাউকে কোথাও পিকেটিং করতে দেখা যায়নি। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, বিএনপির দলীয় কার্যালয় এবং জনগুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা।

রংপুর জেলা পুলিশ সুপার (এসপি) ফেরদৌস আলী চৌধুরী জানান, মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। এরপরও শহর ও মহাসড়কে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ট্যাগস :

অবরোধের প্রথম দিনে রংপুর থেকে দূরপাল্লা ও আন্তজেলার বাস চলাচল করছে না,চলছে ট্রেন

আপডেট সময় : ১০:১৯:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩