ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

অপপ্রচারের প্রতিবাদে পাংশায় ১১ দলীয় জোট প্রার্থীর সংবাদ সম্মেলন

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ৬৯ বার পঠিত

ধর্মীয় ও অর্থনৈতিক বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ১১ দলীয় জামায়াত জোট সমর্থিত রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি) আসনের প্রার্থী জামিল হিজাযী।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পাংশা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্মীয় অশ্লীলতা, অর্থের বিনিময়ে মনোনয়ন কেনা, টাকা পেলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর মতো ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হচ্ছে। এমনকি তাকে ‘রাস্তার ছেলে’ বলেও অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর।

তিনি আরও বলেন, “আমি এ ধরনের মানুষ নই। আমার বিরুদ্ধে ইসলামবিদ্বেষী কোনো কর্মকাণ্ডের প্রমাণ নেই। যারা আমার বিরুদ্ধে এসব মন্তব্য করছে, তাদের বিষয়ে অনুসন্ধান করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রার্থীর নির্বাচন পরিচালনাকারী ও এনসিপি নেতা পলাশ খান, পাংশা উপজেলা জামায়াতের আমির সুলতানা মাহমুদ, পাংশা পৌর জামায়াতের আমির কাজী ফরহাদ জামিল রুপু, নায়েবে আমির মনজুর রহমান মিয়া, ওয়ার্ড জামায়াতের আমির আব্দুস সোবহানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অপপ্রচারের প্রতিবাদে পাংশায় ১১ দলীয় জোট প্রার্থীর সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১১:০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬