ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রি করতে লাগবে নিবন্ধন

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০২:০৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ৯২ বার পঠিত

Oplus_131072

চাঁদপুরের রুপালি ইলিশের খ্যাতি দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছেছে। এই খ্যাতিকে পুঁজি করে অনলাইনে অনেকেই “চাঁদপুরের ইলিশ” বিক্রির নামে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তবে এর আড়ালে প্রতারণার অভিযোগও কম নয়। সম্প্রতি রাজধানী ঢাকায় ডিবি পুলিশের অভিযানে ধরা পড়েছে এমনই এক প্রতারক চক্রের পাঁচ সদস্য।
এই পরিস্থিতিতে অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রির নামে প্রতারণা ঠেকাতে নতুন পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। এখন থেকে অনলাইনে ইলিশ বিক্রি করতে হলে নিতে হবে নিবন্ধন। এ সংক্রান্ত একটি বিশেষ বিজ্ঞপ্তি গত ১৬ জুন জারি করেছে চাঁদপুর জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “চাঁদপুর জেলা সুস্বাদু ইলিশ মাছের জন্য বিখ্যাত। এ জেলার ইলিশের স্বাদ ও মান রক্ষা, মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে।”
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কিছু অসাধু ব্যবসায়ী ভুয়া ফেসবুক পেজ খুলে চাঁদপুরের ইলিশের নামে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছে। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অনলাইন ব্যবসায়ীদের তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
ইলিশ বিক্রির জন্য আগ্রহীদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রার্থীদের নিবন্ধন প্রদান করা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন জানান, “ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগ আমরা নিয়মিত পাচ্ছি। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনের উঁচু পর্যায়ের কর্মকর্তারাও এ প্রতারণার শিকার হয়েছেন। তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি, এতে সাধারণ মানুষ উপকৃত হবেন।”
এদিকে চাঁদপুর জেলা পুলিশ “অনলাইনে চাঁদপুরের ইলিশ ক্রয়ে প্রতারক হতে সাবধান!” শীর্ষক একটি সচেতনতামূলক প্রচার চালিয়েছে। সেখানে অনলাইন ক্রেতাদের উদ্দেশে পরামর্শ দিয়ে বলা হয়েছে, মাছ কেনার সময় ‘ক্যাশ অন ডেলিভারি’ অর্থাৎ হাতে পণ্য পাওয়ার পর টাকা পরিশোধ করুন।
পুলিশের দেওয়া হটলাইন নম্বর (০১৩২০১১৬৮৯৮) ব্যবহার করে কেউ প্রতারিত হলে তা জানাতে বলা হয়েছে। এছাড়া লোভনীয় অফার দেখে পণ্য হাতে পাওয়ার আগে টাকা না পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :

অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রি করতে লাগবে নিবন্ধন

আপডেট সময় : ০২:০৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫