অগ্রণী ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ওজন মাপার যন্ত্র প্রদান
- আপডেট সময় : ১১:২০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ১০৪১ বার পঠিত

স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক সংগঠন অগ্রণী ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে ওজন মাপার যন্ত্র প্রদান করা হয়েছে।
বুধবার বিকেলে ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে জরুরী বিভাগে সাধারণ রোগীদের জন্য ওজন মাপার যন্ত্র প্রদান সম্পন্ন হয়েছে।
ফাউন্ডেশনের সভাপতি শহীদুল ইসলাম পাটোয়ারী সঞ্চালনায় উক্ত প্রকল্পে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের জুরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ।
এছাড়াও উপিস্থিত ছিলেন অগ্রণী ব্লাড ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক কাজী শেখ ফরিদ, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহিম, অর্থ সম্পাদক মোঃ এনামুল হক, সাংগঠনিক সম্পাদক বেলাল হাবিবী, প্রচার সম্পাদক ইয়াহইয়া আল মামুন, সমাজ সেবা সম্পাদক কাজী ওসমান গণি।
উল্লেখ্য যে, অত্র সংগঠন ২০২০ সাল থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী, অসহায়দের সহযোগিতা, রমজানে এতিম ও দুঃস্থদের খাদ্য সামগ্রী বিতরণ, কুরআন মাজীদ বিতরণ, মুমূর্ষু রোগীদের রক্তের ব্যবস্থা সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মসূচী বাস্তবায়ন করে আসছে।



















