ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ভাঙ্গায় ইলিশ পরিবহনের চাপায় পিষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রসহ দুই ভাই নিহতঃআহত -১

মো: সরোয়ার হোসেন- ভাঙ্গা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩ ২৫৫ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গায় ভাইকে মাদ্রাসায় ভর্তি করতে এসে ইলিশ পরিবহনের চাপায় পথচারী পৃষ্ঠ হলেন ২ ভাই । মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার বেলা সাড়ে ৩ টার দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজা সংলগ্ন হাসামদিয়া নামক স্থানে।

নিহত দুই ভাই হলেন, মেহেরপুর জেলা সদরের নতুন দরবেশপুর এলাকার আদম আলীর বড় ছেলে মাহফুজুর রহমান(৩০) ও ছোট ছেলে হামিম রহমান(১৬)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিপন (৩৪) নামে আরও এক পথচারী।তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী এলাকার কালুয়া গ্রামে।

পুলিশ স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে , দুই ভাই পার্শ্ববর্তী একটি মাদ্রাসায় ভর্তির জন্য নিয়ে আসেন।তারা রেলিঙের পাশে দাড়িয়ে ছিলেন। এ সময় ভাঙ্গা থেকে ঢাকা গামী ইলিশ পরিবহনের দ্রুতগামী যাত্রীবাহী একটি বাস(ঢাকা মেট্টো-ব-১৪-৬০৫৭)ঘটনাস্থলে এসে সড়কের মাঝখান থেকে রেলিঙের পাশে দাড়িয়ে থাকা পথচারীদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় রেলিঙের সাথে চাপা পড়ে চাকার নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই বড় ভাই নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে ছোট ভাইও মারা যান। এ ঘটনায় আহত আরেক পথচারী শিপনকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বড় ভাই মাহফুজুর রহমান ছোট ভাই হামিমকে মাদ্রাসা ভর্তি করানোর জন্য ভাঙ্গায় এসে ইলিশ পরিবহনের চাকায় পৃষ্ট হয়ে দুই ভাইই মারা যান। পরিবারের লোকজন আসলে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঘাতক গাড়িটি আটক করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

ভাঙ্গায় ইলিশ পরিবহনের চাপায় পিষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রসহ দুই ভাই নিহতঃআহত -১

আপডেট সময় : ০৭:০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩