ঢাকা ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

শেরপুরে‘জয় বাংলা টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টে ঝিনাইগাতী উপজেলা ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন

শেখ সাইদ আহমেদ সাবাব, শেরপুর :
  • আপডেট সময় : ০৮:০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩ ১৯১ বার পঠিত

শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত ‘জয় বাংলা টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৩’ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জুলাই)শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত ওই টুর্ণামেন্টের ফাইনালে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেরপুর সদর উপজেলা একাদশকে ২ রানে হারিয়ে ঝিনাইগাতী উপজেলা একাদশ চ্যাম্পিয়ন হয়।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু না হওয়ায় ম্যাচটি ২০ ওভার থেকে কমিয়ে ১৫ ওভারে আনা হয়। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে ঝিনাইগাতী উপজেলা একাদশ। জবাবে ৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেরপুর সদর উপজেলা একাদশ ১৫ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৮৬ রানে গিয়ে থামে। এতে ২ রানে জয় পায় ঝিনাইগাতী উপজেলাএকাদশ।

খেলায় ২২ রান ও ৩ ওভারে ১৪ রানে ২ উইকেট নিয়ে ম্যান অব দি ম্যাচ হয়েছেন চ্যাম্পিয়ন দলের অলরাউন্ডার প্রত্যয়।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। ওইসময় বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ দেড় লাখ টাকা এবং রানার্স আপ দলের হাতে ট্রফি ও নগদ এক লাখ টাকা পুরস্কার তুলে দেওয়া হয়।

শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএমের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ
চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) সোহেল মাহমুদ পিপিএমের সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্তসহ জেলা পুলিশের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি ও
সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। টূর্ণামেন্টে মোট ৮টি দল অংশ গ্রহণ করেছিলো।

ট্যাগস :

শেরপুরে‘জয় বাংলা টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টে ঝিনাইগাতী উপজেলা ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন

আপডেট সময় : ০৮:০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩