ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় ঝরে গেল ১ মোবাইল ব্যবসায়ীর প্রাণ

ইয়াছিন আরাফাত - স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৭:৪০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩ ৩২৯ বার পঠিত

যশোরের অভয়নগরে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের প্রচন্ড আঘাতে বাসুদেব (৫৫) নামের একজন মোবাইল ব্যবসায়ী মোটর সাইকেল আরোহীর করুন মৃত্যু হয়েছে।আজ শনিবার সকালে অভয়নগর উপজেলার তালতলা নামক এলাকায় আকিজ জুট মিল সংলগ্ন রেলক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে।

নিহতের ছেলে লিটন চন্দ্র সুর জানান, হৃদয় টেলিকম নামে নওয়াপাড়া বাজারে তার বাবার একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

প্রতিদিনের ন্যায় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মোটরসাইকেল নিয়ে তার বাবা বাড়ি থেকে বের হন। সকাল ৮টার দিকে অজ্ঞাত মোবাইল ফোন থেকে বাবার মৃত্যুর খবর জানতে পারেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে আকিজ জুট মিল সংলগ্ন অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় যশোরগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একজন মোটরসাইকেল আরাহী আহত হন। গুরুতর অবস্থায় রেললাইনের পাশ থেকে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাফুজুর রহমান সবুজ জানান, ট্রেনের ধাক্কায় আহত ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে রেল পুলিশ এসে লাশ নিয়ে যায়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী নওয়াপাড়া রেলস্টেশনের উপ-পরিদর্শক (এসআই) সোহাগ কুমার জানান, যশোরগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বাসুদেব সুর নামে একজন মোরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোরে পাঠানো হয়েছে।

যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় ঝরে গেল ১ মোবাইল ব্যবসায়ীর প্রাণ

আপডেট সময় : ০৭:৪০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩