সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বাসের চাপায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত
মানিক কুমার দাস-ফরিদপুর:
- আপডেট সময় : ১০:০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩ ১৩১ বার পঠিত

ফরিদপুরে বাসের চাপায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। জানা গেছে ফরিদপুর-খুলনা মহাসড়কের কানাইপুরে একটি দ্রুতগামী বাসের চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১৯ জুলাই) বিকেল ৬ টার দিকে কানাইপুর আখ সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতের নাম মিরাজ হোসেন (২২)। তিনি শহরের বদরপুরের জনৈক মোহাম্মদ আলীর ছেলে। তিনি প্রাণ কোম্পানীতে বিপনন কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনায় সাগর(২৩) নামে মোটর সাইকেলের আরেক আরোহী হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। সাগরের বাড়ি বোয়ালমারী উপজেলায়। তবে তার বাবার নাম ও পরিচয় প্রাথমিকভাবে জানাযায়নি।
পুলিশ বাসটি আটক করেছে তবে বাসের হেলপার ড্রাইভার এবং সুপারভাইজার এখনো আটক হয়নি বলে জানা গেছে। মরদেহ থানায় রাখা আছে।


















