সংবাদ শিরোনাম ::
এক দফা দাবীতে শেরপুরে বিএনপির পদযাত্রা
শেখ সাইদ আহমেদ সাবাব-শেরপুর:
- আপডেট সময় : ০৫:৫৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ ১২৯ বার পঠিত

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে শেরপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। আজ বেলা ১১টায় পদযাত্রাটি রঘুনাথ বাজার জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায়
একই স্থানে গিয়ে শেষ হয়।
পদযাত্রায় অংশ নেয় জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। এসময় পোস্টার, প্লেকার্ড ও ফেস্টুন ছেয়ে যায় পুরো জেলা শহর। এতে ওই এলাকায় তীব্র যানযটের সৃষ্টি হয়।
পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল ও সাধারন সম্পাদক হযরত আলী।
এসময় জেলা উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


















