রাজবাড়ীতে হেরোইন ও হেরোইন সেবনের সরঞ্জাম সহ গ্রেপ্তার-৩
- আপডেট সময় : ০৫:৪৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ১৭২ বার পঠিত

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় অভিযান চালিয়ে হেরোইন ও হেরোইন সেবনের সরঞ্জামসহ ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃতরা হলো, কালুখালী উপজেলার বোয়ালিয়া এলাকার মো. এতেম আলী খানের ছেলে মোঃ. মিজান খান (২২), একই এলাকার মোঃ. নুরুল ইসলামের ছেলে মো. জিল্লুর ইসলাম (২৪) ও মোহনপুর এলাকার মো. মোহন শেখের ছেলে মো. সোহাগ শেখ (৩০)।
জানা যায়, রোববার (১৬ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এসআই জাহাঙ্গীর মাতুব্বর, সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপজেলার বোয়ালিয়া সাকিনস্থ মো মিজান খানের বাড়ীর পশ্চিম দোয়ারী চৌ-চালা টিনের ঘরের দক্ষিন পাশে বারান্দার রুমে খাটের উপর হতে ১০০ পুড়িয়া (দশ গ্রাম) হেরোইন ও হেরোইন সেবনের সরঞ্জাম সহ তাদেরকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য সিডিএমএস পর্যালোচনা করে আটককৃত আসামি মো. মিজান খানের বিরুদ্ধে (2RCKH) কালুখালী থানার এফআইআর নং-৩/১১১, তারিখ-১২ আগস্ট, ২০১৮; জি আর নং-১১১/১৮, ধারা-১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, (1JVAQ) কক্সবাজার এর টেকনাফ থানার এফআইআর নং-৬৪/৯৭৩ তারিখ-২১ নভেম্বর ২০২০ ধারা ৩৬ (১) সারণির ১০(ক)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ ও (1W4L1) রাজবাড়ী এর কালুখালী থানার জিডি নং-৯৫২, তারিখ-২৬ মার্চ, ২০২২; ঘটিকা ধারা-, সাধারণ ডায়েরীতে অভিযুক্ত। এবং পলাতক আসামী নাছিম এর বিরুদ্ধে ১। (1TNM6) রাজবাড়ী এর কালুখালী থানার এফআইআর নং-৮, তারিখ-২৪ অক্টোবর, ২০২২; জি আর নং-১৩৭, ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ২। (1XUQN) রাজবাড়ী এর কালুখালী থানার এফআইআর নং-৮/৬৮, তারিখ-৩১ মে, ২০২২; জি আর নং-৬৮/২০২২, ধারা-৩৬(১) সারণির ৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;৩। (91M4Y) ঢাকা এর আশুলিয়া থানার এফআইআর নং-২৪, তারিখ-১১ ফেব্রুয়ারি, ২০২৩; জি আর নং-৯৪, ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ৪। (1W4L1) রাজবাড়ী এর কালুখালী থানার জিডি নং-৯৫২, তারিখ-২৬ মার্চ, ২০২২; ধারা-, সাধারণ ডায়েরীতে সংক্রান্তে তথ্য পাওয়া যায়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে কালুখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।



















