সংবাদ শিরোনাম ::
যশোরে মাদকসহ ভারতীয় দুই নাগরিক আটক
ইয়াছিন আরাফাত, ঝিকরগাছা (যশোর)
- আপডেট সময় : ১১:৪৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ ২৬৪ বার পঠিত

যশোরের ডিবি পুলিশ ভারতীয় নাগরিকসহ দুইজনকে ১৪ বোতল মদসহ আটক করেছে।
আটক দুইজন হলো, ভারতের দক্ষিণ চব্বিশ পরগোনা জেলার জয়নগর থানার চালতাবাড়িয়া গ্রামের ইয়াছিন গাজী (২৭) এবং বেনাপোল পোর্ট থানাস্থ ভেবেরবেড় গ্রামের ময়না (২৫)।
ডিবির এএসআই শফিউর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে যশোর শহরের রেলরোড আশ্রম মোড়ের বিল্লালের মেঘনা স্টোরের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। ইয়াসিনের কাছথেকে একটি পাসপোর্ট উদ্ধার করা হয়। এবং তার লাগেজ তল্লাশি করে ১৪ বোতল মদ পাওয়া যায়।
এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে




















