ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নড়াইলে স ও জ এর জায়গায় বসবাসকারী ভূমিহীন তিনটি পরিবারকে উচ্ছেদের হুমকি

শেখ মাসুদ পারভেজ -নড়াইল:
  • আপডেট সময় : ০৩:২০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ ১৭০ বার পঠিত

নড়াইল সদর থানার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়ক ও জনপথের জায়গায় বসবাসকারী তিনটি পরিবারকে উচ্ছেদের জন্য হুমকির অভিযোগ পাওয়া গেছে ওই স্কুলের সভাপতি সাহেব মোল্যার বিরুদ্ধে।

১২ জুলাই বুধবার ভুক্তভোগী মৃত ওমর মোল্যার ছেলে আব্দুল হাকিম ও মোক্তার হোসেনের ২টি বসতঘর একটি রান্নাঘর ভাংচুরসহ উচ্ছেদ করেছে।পবন দাসের স্ত্রী পুতুল রানীর ঘর ও মালামাল ১৪ জুলাই শুক্রবার এর মধ্যে সরিয়ে নেওয়ার চুড়ান্ত নির্দেশ দিয়েছেন ওই সভাপতি। এ ছাড়া নদীর তীরে ওই পরিবার গুলির লাগানো কলাগাছ ও পাটের ক্ষেতও সাবাড় করেছেন তিনি।

ভুক্তভোগী হাকিম ও মোক্তার হোসেন জানান, সড়ক ও জনপদের সরকারী জায়গায় ছোট বেলা থেকে দীর্ঘ ২৪ বছর মা, বোন ও স্ত্রীকে নিয়ে বসবাস করছেন।
ভিক্টোরিয়া কলেজে পড়াশোনার পাশাপাশি লেবু সরবতের ব্যবসা করে সংসার চালান।তাদের বক্তব্য সরকারী কোন নোটিশে উচ্ছেদ হলে তাদের কোন আপত্তি ছিলনা। অথচ ওই স্কুলের সভাপতি, সাহেব মোল্যার নেতৃত্বে স্বার্থান্বেষী একটি মহল পেশী শক্তির বলে তাদেরকে জোরপূর্বক উচ্ছেদ করছে। জেলা উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পুনর্বাসনের দাবী জানিয়েছেন তারা।
এ বিষয়ে স্কুলের সভাপতি সাহেব মোল্যার সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

এ বিষয়ে সওজ “সড়ক ও জনপথ’- এর নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামানের সাথে মুঠোফোনে কথা হয়। তিনি বলেন, ভূমিহীন বা যে কেউ স ও জ এর জায়গায় বসবাস করলে যথাসময়ে আমরাই উচ্ছেদ করবো। তবে স্কুলের সভাপতি কেন উচ্ছেদ করছে এ বিষয়ে আমি অবগত নই।

ট্যাগস :

নড়াইলে স ও জ এর জায়গায় বসবাসকারী ভূমিহীন তিনটি পরিবারকে উচ্ছেদের হুমকি

আপডেট সময় : ০৩:২০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩