ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

চাঁদাবাজ বোমা মানিক ওরফে ফারুক সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে

শরিফ আহম্মেদ চাঁদ-হরিণাকুন্ডু (ঝিনাইদহ):
  • আপডেট সময় : ০৭:১৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ ২৩৭ বার পঠিত

হরিনাকুন্ডুতে দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বোমারু ও চাঁদাবাজকে গ্রেফতার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ঝিনাইদহ।

গত ইং-০২/০৫/২০২৩ তারিখ হতে বিভিন্ন সময় অজ্ঞাতনামা চাঁদাবাজ সন্ত্রাসীরা এ্যাডভোকেট মোঃ কামরুল আবেদীন শাহিন, পিতা-মৃত্য আকবর আলী, সাং-হরিনাকুন্ডু বাজারপাড়া, থানা- হরিণাকুন্ডু, জেলা- ঝিনাইদহের ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে দশ লক্ষ টাকা চাঁদা দাবি আদায় করে আসছিল।

উক্ত চাঁদার টাকা না দেওয়াই গত ৮/৭/২০২৩ তারিখ রাত্রে উক্ত এ্যাডভোকেটের বাড়িতে দুষ্কৃতিকারীরা বোমা হামলা করে এবং তাকে ফোন করে হুমকি দেয় যে তাকে মারার জন্য একটি গুলিই যথেষ্ট। চাঁদার টাকা না দিলে তাকে এবং তার পরিবারকে বোমা মেরে উড়িয়ে দিবে। এ বিষয়ে হরিনাকুন্ডু থানায় একটা মামলা রুজু হয়।

বিষয়টি ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আশিকুর রহমান বিপিএম, পিপিএম (বার) মহোদয় অবগত হয়ে তাৎক্ষণিক সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ঝিনাইদহের একটি চৌকস টিমকে ঘটনাস্থলে প্রেরণ করেন এবং ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য নির্দেশ প্রদান করেন। উক্ত টিম মামলার ঘটনার মূল রহস্য উদঘাটন পূর্বক হরিণাকুন্ডুু থানার ভবানীপুর গ্রামে অভিযান পরিচালনা করে অদ্য রাত ২:৩০ ঘটিকার সময় আসামি বোমা মানিক ওরফে ফারুক পিতা- মনোয়ার জোয়ার্দ্দার, সাং- ভবানীপুর, থানা- হরিণাকুন্ডু, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করে।

চাঁদাবাজ বোমা মানিক ওরফে ফারুক সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে

আপডেট সময় : ০৭:১৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩